১৮ বলে ফিফটি, রেকর্ড লিটনের

সময় ট্রিবিউন ডেস্ক | ২৯ মার্চ ২০২৩, ২২:৩১

সংগৃহীত

দেশের ইতিহাসের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়লেন বাংলাদেশী ওপেনার লিটোন দাস। ১৮ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি করেছেন তিনি। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে দ্রুততম। এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের ২০ বলে হাফ সেঞ্চুরির রেকর্ড ছিল।

আজ বুধবার (২৯ মার্চ) ট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। শুধু টি-টোয়েন্টি নয়, দেশের হয়ে যে কোনো ফরম্যাটে এটি দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। 

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪২ বলে ৯১ রানের বিধ্বংসী জুটি গড়েছিলেন লিটন দাস আর রনি তালুকদার। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও উড়ন্ত সূচনা করেছেন তারা।

৯.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১২৪ রান। ৯.২ ওভারে লিটনের বেট থেকে আসে ৩৩ বলে ৭৮ কিন্তু ২৩ বলে ৪৪ রান করে আউট হন রনি তালুকদার। পরে সাকিব মাঠে নামেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সময়ে বাংলাদেশের দলীয় সঙ্গেওহ ১৩১ রান।

এর আগে টস সময়মতোই হলো। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। এরপরই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হওয়ার কথা ছিল দুপুর দুইটায়। সেটা হয়নি।

বৃষ্টির কারণে অনেকটা সময় খেলা বন্ধ থাকে। ৩টা ১৫ মিনিটে ১৯ ওভারের খেলা শুরুর সময় দেওয়া হয়। কিন্তু মাঠ প্রস্তুত করার সময় ফের নামে বৃষ্টি। তাই ওই সময়ও খেলা শুরু করা যায়নি।

এরপর আরও একবার বৃষ্টি থামলে নতুন করে খেলা শুরুর সময় নির্ধারণ করা হয় ৩টা ৪০ মিনিটে। ওভার কাটা গেছে ৩টি করে। অর্থাৎ দুই দল ১৭ ওভার করে পাবে এই ম্যাচে।

এসটি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা