পঞ্চম বার প্রিমিয়ার লিগ জয় পেল ম্যাঞ্চেস্টার সিটির

স্পোর্টস ডেস্ক | ১২ মে ২০২১, ০৯:৫২

ছবিঃ সংগৃহীত

লেস্টার সিটির বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১-২ গোলে হেরে যাওয়ায় প্রিমিয়ার লিগের খেতাব ফের এক বার ঘরে তুলে নিল ম্যাঞ্চেস্টার সিটি। এই নিয়ে পাঁচ বার ইংল্যান্ডের সেরা ক্লাব হল সিটি। ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ছিল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। এক ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ইউনাইটেড। লেস্টারের বিরুদ্ধে ম্যাচ হারায় ইউনাইটেডের ধরা ছোঁয়ার বাইরে চলে গেল সিটি।

তিন বার ম্যাঞ্চেস্টার সিটিকে প্রিমিয়ার লিগ খেতাব এনে দিলেন পেপ। এর আগে বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখের হয়েও তিন বার করে স্পেন এবং জার্মানির লিগ জিতেছিলেন তিনি। গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহেও অনেকেই ভাবতে পারেননি সিটি খেতাব জিততে পারে। সেই সময় তারা ২৩ পয়েন্ট নিয়ে লিগে অষ্টম স্থানে ছিল। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল লিভারপুল। কিন্তু এরপরই হিসেব পুরো বদলে যায়।

শুধু প্রিমিয়ার লিগে নয়, ইউরোপ সেরা হওয়ার সুযোগও থাকছে সের্খিও আগুয়েরোদের সামনে। চেলসিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারাতে পারলেই সেই খেতাব উঠবে তাঁদের হাতে। তবে এই প্রিমিয়ার লিগ জয়কেই কঠিনতম বলে মনে করছেন পেপ। তিনি বলেন, ‘‘এ বারের লিগ সবচেয়ে কঠিন ছিল। আমি প্রশিক্ষক হিসেবে ফুটবলারদের জন্য গর্বিত। ওরা রোজ ভাল কিছু করতে চেয়েছে। প্রচুর পরিশ্রম করেছে।’’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা