২৮ ওভারে ৬ উইকেট পতন ইংল্যান্ডের

সময় ট্রিবিউন ডেস্ক | ৭ মার্চ ২০২৩, ০৬:০৫

সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে ২৪৬ রানে অলআউট হয় বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশ এড়ানোই লক্ষ্য এবার। জবাব দিতে নেমে দুই ইংলিশ ওপেনার ঝড়ো শুরু করেন। ওই ঝড় থামিয়ে প্রথম ধাক্কায় সাকিব ও এবাদতের আঘাতে তিন উইকেট হারায় ইংল্যান্ড। ভিন্সি ও কারেনের জুটির পর আরও তিন উইকেট ছিনিয়ে নেয় টাইগাররা।

শুরু থেকে দুর্দান্ত ব্যাটিং করছিলেন জেমস ভিন্স। কারানের পর বাটলারের সঙ্গেও জমে যাচ্ছিল তার জুটি। তবে সেটা করতে দিলেন না সাকিব আল হাসান। এই স্পিনারের আর্ম ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে উইকেট কিপারের হাতে ধরা পড়েন ভিন্স।

সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৩৮ রান। এই মুহূর্তে ইংলিশদের সংগ্রহ ২৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩০ রান। বাটলার ১২ রান এবং ওকস ২ রান নিয়ে উইকেটে আছেন।

পরের ওভারেই বোলিংয়ে এসে মঈন আলীকে ফিরিয়ে দেন এবাদত হোসেন। লেগ স্টাম্পের ওপর দুর্দান্ত এক ইয়র্কারে এই অলরাউন্ডারকে সরাসরি বোল্ড করেন এবাদত। ২ রানের বেশি করতে পারেননি মঈন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে সাকিব, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ফিফটিতে ভর করে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডে হারিয়ে সিরিজ খোয়ানো টাইগারদের লক্ষ্য শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানো।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা