চাটমোহরে মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

পাবনা প্রতিনিধি | ৩ সেপ্টেম্বর ২০২২, ২০:২২

সংগৃহীত

পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর খেলার মাঠে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি সংসদ ও চাটমোহর সবুজ সংঘের আয়োজনে টুর্নামেন্টের তৃতীয় আসর উদ্বোধন করেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হামিদ মাস্টার।

উদ্বোধনী খেলায় চাটমোহরের মুলগ্রাম ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে যশোরের অভয়নগর ধোপাদী ফুটবল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হয়।

বীর মুক্তিযোদ্ধা এস এম মোজাহারুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটমোহর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনায়েন রাসেল।

স্বাগত বক্তব্য রাখেন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির পরিচালক নূরে আলম মেহেদী সঞ্জু। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর নাজিমুদ্দিন মিয়া, আওয়ামীলীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, শামসুজ্জোহা, পিসিডি’র নির্বাহী পরিচালক শফিকুল আলম, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, আয়োজক কমিটির সদস্য সচিব নুরে আলম মঞ্জু প্রমুখ।

টুর্নামেন্টে পাবনা সহ বিভিন্ন জেলার আটটি দল অংশগ্রহন করছে। আগামী ৫ সেপ্টেম্বর সোমবার টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় টাঙ্গাইল এক্সপ্রেস মুখোমুখি হবে চাটমোহরের নারিকেলপাড়া স্পোর্টিং ক্লাবের। আগামী ৭ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা