এশিয়া কাপে বাংলাদেশের সহ-অধিনায়ক আফিফ

আফিফ আইমান | ২৮ আগষ্ট ২০২২, ২১:১৮

সংগৃহীত

এশিয়া কাপে বাংলাদেশ দলের সহঅধিনায়ক করা হয়েছে আফিফ হোসেনকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানায় বিসিবি। বেশ কিছুদিন পর এ সংস্করণে কাউকে সহ-অধিনায়ক করা হলো। সাকিব আল হাসানের সহকারী হিসেবে কাজ করবেন আফিফ।

২০১৮ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন আফিফ। ২২ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সেরা পারফরমার।

আফিফকে সহঅধিনায়ক দেওয়ার মধ্য দিয়ে একটি শূন্যতাই আপাতত পূরণ করল বিসিবি। বাংলাদেশ জাতীয় দল তিন সংস্করণেই বেশ কিছুদিন চলেছে সহ অধিনায়ক ছাড়া। গত জুনে সাকিব আল হাসানকে টেস্ট অধিনায়ক করার সময় ওই সংস্করণে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে।

টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক আসছেন, সেটি মোটামুটি নিশ্চিত হয়েছিল তখনোই। সাকিবকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটিও নিশ্চিত ছিল প্রায়। তবে বেটউইনারের সঙ্গে তাঁর চুক্তির কারণে অনিশ্চিত হয়ে পড়ে সব। সে সময় বিসিবি সভাপতি জানান, টি-টোয়েন্টির পরবর্তী অধিনায়কের সম্ভাব্য তালিকায় আছেন চারজন— সাকিব, মাহমুদউল্লাহ, নুরুল ও লিটন। একজনকে এরপর সহঅধিনায়ক করা হবে, এমনও বলেন তিনি।

নুরুল অবশ্য এশিয়া কাপে খেলতে পারছেন না জিম্বাবুয়ে সিরিজে পাওয়া ওই চোটের কারণেই। প্রাথমিকভাবে এশিয়া কাপের দলে তাঁকে রাখা হলেও পরে জানানো হয়, সেরে উঠতে আরও সময় লাগবে তাঁর।

আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা