ক্যান্ডি টেস্টে ২০৯ রানে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | ৩ মে ২০২১, ১৯:২৬

ছবিঃ সংগৃহীত

ক্যান্ডিতে শেষ টেস্টে শ্রীলঙ্কার কাছে ২০৯ রানে হেরে গেল বাংলাদেশ। এর মধ্য দিয়ে ১-০ সিরিজ জিতল শ্রীলঙ্কা। আর কোনো জয় ছাড়াই টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শেষ করল বাংলাদেশ।

ম্যাচের শেষ দিনে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ২৬০ রান। হাতে ছিল পাঁচ উইকেট। ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কোর বোর্ডে ২২৭ রান তুলে অলআউট টাইগাররা। ২০৯ রানে ম্যাচ হারের মধ্য দিয়ে সিরিজটাও হারালেন মুমিনুলরা।

৫ উইকেটের বিনিময়ে ১৭৭ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে বাংলাদেশ। তবে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দিনের শুরুতেই সাজঘরে ফিরেন লিটন দাস (১৭)। এরপর তাইজুল মাঠে থাকার চেষ্টা করলেও বেশিক্ষণ থাকতে পারেননি। ৩০ বলে ২ রান করে তিনিও আউট হন। তাসকিন করেন ৩৩ বলে ৭ রান। ব্যক্তিগত ৩৯ রানে জয়াবিক্রমার বলে পরাস্ত হন মিরাজ।

দুই ইনিংসেই দুর্দান্ত বোলিং করা স্পিনার জয়াবিক্রমা ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা