টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম

স্পোর্টস ডেস্ক | ১৭ মে ২০২২, ২৩:২০

ছবিঃ ইন্টারনেট

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। এতদিন সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মুশফিকুর রহিমের। মুকুটটি দীর্ঘদিন পর হাতবদল হলো।

চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগে ৬৫ টেস্টে তামিমের মোট রান ৪৮৪৮। এর চেয়ে ৮৪ রানে এগিয়ে ছিলেন মুশফিক (৮১ টেস্টে ৪৯৩২ রান)। আজ তামিম সতীর্থকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌছে গেলেন।

গতকাল তামিম সোমবার ৩৫ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন। আজ সকালের সেশনে মাহমুদুল হাসানকে নিয়ে তার শুরুটাও ছিল বেশ ভালো। কোনো সুযোগ দেননি, অযথা ঝুঁকি নেননি। তবে রান তোলার সুযোগ পেলে, স্ট্রোক খেলার বল পেলে তিনি ছাড়েননি। এভাবে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক। এ সংস্করণে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিকও হয়ে যান তামিম।

ওপেনিং জুটিতে শতরানের দেখাও পেয়ে যান তামিম–মাহমুদুল। গত ৫ বছরের মধ্যে ৬২ ইনিংস পর টেস্টে এটাই প্রথম শতরানের জুটি বাংলাদেশ। সর্বশেষ ২০১৭ সালে গলে এই শ্রীলংকার বিপক্ষেই ওপেনিং জুটিতে ১১৮ রান তুলেছিলেন সৌম্য সরকার ও তামিম।

লাঞ্চ বিরতি পর্যন্ত ৪৭ ওভারে বিনা উইকেটে ১৫৭ রান তুলেছে বাংলাদেশ। তামিম ৮৯ রানে অপরাজিত। টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়ে অন্য প্রান্তে ৫৮ রানে ব্যাট করছেন মাহমুদুল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা