করোনায় আক্রান্ত হলেন মেসি

সময় ট্রিবিউন | ৩ জানুয়ারী ২০২২, ০৫:২০

লিওনেল মেসি-ফাইল ছবি

আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়া ফরাসি ক্লাব পিএসজির আরও তিন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন বলে ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতদিন ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগার রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার খবর শোনা গিয়েছিল যে, এই দুই ক্লাবে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার ফরাসি ক্লাব পিএসজিতে করোনায় আক্রান্তের খবর জানা গেল।

ফরাসি লিগ কাপ কুপ ডে ফ্রান্সের আগে সকল খেলোয়াড়কে যখন করোনা টেস্ট করা হয় তখন করোনা পজিটিভ আসে পিএসজির চার খেলোয়াড়ের। করোনায় আক্রান্ত হওয়ার কারণে ভানিসের বিপক্ষে লিগ কাপ ম্যাচে খেলতে পারবেন না মেসি।

পিএসজির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, করোনা টেস্টে আমাদের চারজন ফুটবলার পজিটিভ ধরা পড়েছে। তারা হলেন- হুয়ান বেরনাত, সার্জিও রিকো, নাথান বিতুমাজাল এবং লিওনেল মেসি। আমরা তাদেরকে দল থেকে আলাদা করে কোয়ারেন্টাইনে রেখেছি। তারা আমাদের স্বাস্থ্য প্রোটোকলে রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা