ধর্মীয় নেতারা মিথ্যা-বানোয়াট তথ্য দিলে ব্যবস্থা: ধর্ম প্রতিমন্ত্রী

সময় ট্রিবিউন | ২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৪

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ছবি: সংগৃহীত

ধর্মীয় নেতাদের মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য জনসম্মুখে উপস্থাপন হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত সংরক্ষিত নারী সংসদ সদস্য মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মমতা হেনা লাভলী তার প্রশ্নে দেশের যে সকল ধর্মীয় বক্তা নিজ স্বার্থে ধর্মের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য জনসম্মুখে উপস্থাপন করলে তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুশাসনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবার পরিকল্পনা সম্পর্কে জানতে চান।

জবাবে মন্ত্রী বলেন, ধর্মের নামে মিথ্যা ও বানোয়াট তথ্য জনসম্মুখে উপস্থাপন করা হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করে থাকে। এ ছাড়াও অন্যান্য ধর্মীয় নেতাদের মাধ্যমে যদি মিথ্যা ও বানোয়াট তথা জনসম্মুখে উপস্থাপন করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করে থাকে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্ম ও ধর্মীয় মূল্যবোধের যথাযথ পরিপালন নিশ্চিতকরণে সাধারণ শিক্ষায় শিক্ষিত নাগরিকদের মাঝে ইসলামের আলোকে সচেতনতা সৃষ্টির জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রভৃতি পেশাজীবী শ্রেণিকে সম্পৃক্ত করে বিভিন্ন সময় সভা-সেমিনার আয়োজন করা হয়। এ ছাড়াও জুমার প্রাক খুতবায় সেই বিষয়ে আলোচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল খতিবকে অনুরোধ করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর