নামাজে অনেকে যেসব ভুল করে থাকে

সময় ট্রিবিউন | ১৮ জুন ২০২১, ১৮:৪৬

ছবি : ইন্টারনেট

নামাজ সঠিকভাবে আদায় না হওয়ার পেছনে যেসব ভুলত্রুটি হয়ে থাকে তার মধ্যে কয়েকটি ভুলত্রুটির নির্দেশনা দেওয়া হলো দ্রুত নামাজ আদায়।

অনেকেই খুব দ্রুত নামাজ আদায় করেন। নামাজে ঠিকমতো রুকু-সেজদা আদায় না করেই তারা নামাজ শেষ করেন। কিন্তু রাসূল (সা.) আমাদের যথাযথ আদবের সাথে সময় নিয়ে নামাজ আদায় করতে বলেছেন। তিনি সময় নিয়ে কিয়াম, রুকু, সেজদা ও বৈঠক করতে নির্দেশ দিয়েছেন।

হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) একবার মসজিদে প্রবেশ করেন। তার পরপরই অপর এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করেন। এরপর সে রাসূল (সা.) এর কাছে এসে তাকে সালাম করেন। রাসূল (সা.) তার সালামের জবাব নেওয়ার পর বলেন, ‘যাও, নামাজ পড়ো। তুমি নামাজ পড়নি।’

লোকটি ফিরে গিয়ে নামাজ আদায় করলো এবং নামাজ আদায় শেষে আবার রাসূল (সা.) কে সালাম করলো। রাসূল (সা.) তার সালামের জবাব নিয়ে বললেন, ‘যাও, নামাজ পড়ো। তুমি নামাজ পড়নি।’ এভাবে তিনবার তিনি লোকটিকে পুনরায় নামাজ পড়তে পাঠালেন। শেষে লোকটি বললো, ‘তার কসম যিনি আপনাকে সত্যের বাণী দিয়ে পাঠিয়েছেন। আমি এর থেকে উত্তম আর কিছুই করতে পারবো না। আমাকে শিক্ষা দিন।’
রাসূল (সা.) তখন বলেন, ‘যখন তুমি নামাজে দাঁড়াবে, তখন তাকবীর দিবে। এরপর কুরআন থেকে তোমার জন্য সহজ কিছু পাঠ কর।

এরপর রুকুতে যাও এবং রুকুতে সম্পূর্ণভাবে স্থির হয়ে নাও। এরপর স্থিরভাবে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়াও। এরপর সেজদায় যাও এবং সেজদায় সম্পূর্ণ স্থির হয়ে নাও। এরপর সেজদা থেকে উঠে স্থির হয়ে বস। এভাবে করে তুমি সম্পূর্ণ নামাজ আদায় করো।’ [বুখারী, হাদিস নং : ৭৫৭; মুসলিম, হাদিস নং : ৩৯৭]

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর