হাসপাতালে খালেদা জিয়া

সময় ট্রিবিউন | ২৮ এপ্রিল ২০২১, ০৮:৪১

সিটি স্ক্যানসহ স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার রাত ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া: ছবি সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিটি স্ক্যানসহ স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার রাত ১০টার দিকে বিএনপি প্রধানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‌ডাক্তার শাহাবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে আছেন। সিটি স্ক‍্যানসহ অন‍্যান‍্য পরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করে আগামীকাল পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১১ এপ্রিল ৭৫ বছর বয়সী খালেদা জিয়ার করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে গুলশানের বাসভবন ফিরোজায় ছিলেন তিনি। এর মধ্যে ১৫ এপ্রিল সিটি স্ক্যান করাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তখন পরীক্ষায় তাঁর ফুসফুসে সামান্য সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসকেরা।

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে খালেদা জিয়া হাসপাতালের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান এফ এম সিদ্দিকী ও চিকিৎসক আল মামুন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার সঙ্গে ছিলেন।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় বন্দী ছিলেন। সে সময় চিকিৎসার জন্য তিনি বছরখানেক বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি থাকার মধ্যে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এরপরই গত বছর ২৫ মার্চ ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করে তাঁকে মুক্তি দেয় সরকার। ওই সময় পার হওয়ার পর দফায় দফায় তাঁর দণ্ড স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সরকার। ছাড়া পাওয়ার পর থেকে গুলশানের ওই বাসায় ছিলেন বিএনপি নেত্রী। সেখানে নেতা–কর্মীদের প্রবেশে কড়াকড়ি ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা