আওয়ামী লীগের ঘরে শিগগির আগুন লাগবে : মান্না

সময় ট্রিবিউন | ১৩ নভেম্বর ২০২১, ০৫:৫৯

ছবিঃ সংগৃহীত

সরকার মেট্রোরেল বানাচ্ছেন অথচ মানুষের পেটে ক্ষুধা এ উন্নয়নের কোনো মানে নেই বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মন্ত্রী এক কথা, সচিব আরেক কথা বলেন। আওয়ামী লীগের ঘরে শিগগির আগুন লাগবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাস, জ্বালানি তেল দাম বাড়ানো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ভাড়া বাড়ানোর প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। 

মাহমুদুর রহমান মান্না বলেন,‘এ সরকার একটা গণদুশমন সরকার, এদের যেতে হবে। সময় চলে এসেছে। ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে সরকার মালিকদের সমর্থন দিয়ে বাসভাড়া বাড়িয়ে দিয়েছে। মেট্রোরেল বানাচ্ছেন অথচ মানুষের পেটে ক্ষুধা এ উন্নয়নের কোনো মানে নেই।’

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বৃহস্পতিবার নির্বাচনে আটজন মানুষ মারা গেছে। ডাকাত সরকার একটা, চোর জুলুমবাজ সরকার। মানুষের কথা নূন্যতম ভাবে না এরা। বিরোধী কোনো পার্টি নেই। নিজেরা নিজেরাই মারামারি করছে। তাই আওয়ামী লীগের ঘরে শিগগির আগুন লাগবে।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর