রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারা ব্যর্থতা

সময় ট্রিবিউন | ২৯ অক্টোবর ২০২১, ০০:০৭

ছবিঃ সংগৃহীত

মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে প্রশংসিত হয়েছি আমরা। কিন্তু মিয়ানমারের সঙ্গে চুক্তি করে দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে না পারাও ব্যর্থতা। চার বছরেও সাফল্য নেই রোহিঙ্গা প্রত্যাবাসনে, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না।

জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে লক্ষ্মীপুর জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এসব কথা বলেন। 

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক হলেও আন্তর্জাতিক মহলকে আমরা সেভাবে সম্পৃক্ত করতে পারিনি। আমাদের বন্ধু রাষ্ট্রগুলোকেও রোহিঙ্গা ইস্যুতে কাজে লাগাতে পারিনি আমরা। এভাবে চলতে থাকলে ভয়াবহ অবস্থা তৈরি হবে। তাই দ্রুততার সঙ্গে আন্তর্জাতিক মহলকে সঙ্গে নিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর