আ.লীগ–বিএনপির ওপর মানুষ বিরক্ত: জাপা মহাসচিব

সময় ট্রিবিউন | ১২ অক্টোবর ২০২১, ০৩:২৭

জাতীয় পার্টির (জাপা) নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নু-ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। আওয়ামী লীগ ও বিএনপি—এ দুই দলের ওপরই মানুষ বিরক্ত।

সোমবার দুপুরে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে দলের প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপার নতুন মহাসচিব এসব কথা বলেন।

মুজিবুল হক বলেন, আগামী নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। মানুষ বিশ্বাস করে, একমাত্র জাতীয় পার্টি গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।

তিনি বলেন, জিয়াউদ্দিন আহমেদ সব সময় স্বপ্ন দেখতেন দলকে শক্তিশালী করার, ৩০০ আসনে মনোনয়ন দিয়ে দলকে রাষ্ট্রক্ষমতায় দেখার।

তিনি জানান, দলকে শক্তিশালী করে সব সংসদীয় আসনে মনোনয়ন দেওয়ার জন্য তাঁরা কাজ করছে জাতীয় পার্টি,

এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, পীর ফজলুর রহমান মিজবাহ, যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, ক্রীড়াবিষয়ক সম্পাদক আহাদ ইউ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য জিয়াউর রহমান, যুব সংহতির সদস্য এম কে সোহেল, নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২