রাজনৈতিক উদ্দেশ্যেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার: রিজভী

সময় ট্রিবিউন | ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৪

ফাইল ছবি

করোনার কারণে নয় রাজনৈতিক উদ্দেশ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছিল সরকার। এজন্য এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও নজরদারিতে রাখার কথা বলছে। সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলছে। এতেই প্রমাণিত হয় যে সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছিল। তিনি বলেন, দেশের মানুষ খাদ্যের জন্য হাহাকার করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪১ জনের বিশাল বহর নিয়ে বিদেশে ভ্রমণে গেছেন।

শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মরহুম নিশতার আহেমদ রাখীর স্মরণে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (রুনেসা)।

রুনেসার সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মল্লিক মো: মোকাম্মেল কবীরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো: আবদুর রহিম, ওলামা দলের আহ্বায়ক শাহ মো: নেছারুল হক, রুনেসার নেতা মাহবুবুর রহমান ফরহাদ প্রমুখ।

এ ছাড়া ছাত্রদলের সাবেক নেতা মেহবুব মাসুম শান্ত, বর্তমান যুগ্ম সম্পাদক মাহবুব মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাজু আহমেদসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, করোনা সঙ্কটে জাতি যখন দিশেহারা, ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে মানুষ, তখন দেখছি ক্ষমতার
অপব্যবহারের নামে জৌলুস। প্রধানমন্ত্রী ১৪১ জনের বিশাল বহর নিয়ে গেছেন আমেরিকায়। এর আগে তিনি ফিনল্যান্ডের হেলসিংকি গেছেন ভাগ্নিকে দেখতে। সেখান থেকে গেলেন নিউইয়র্ক। এমন কী জরুরি কাজ ছিল ফিনল্যান্ড?

সঞ্চয়পত্রে সুদহার কমানো নিয়ে রিজভী বলেন, এর মাধ্যমে নিম্ম মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষকে আরো চাপে রাখল সরকার। অর্থমন্ত্রী সঞ্চয়পত্রের সুদহার কমিয়ে দিয়েছেন। এর মানে হলো গরিবরা মরুক। তাদের দিকে কোনো নজর নেই সরকারের।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা প্রসঙ্গে তিনি বলেন, আজকে পৌনে দুই বছরের পর বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে। বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো নজরদারিতে থাকবে।
সিসিটিভি বসাবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে নির্দেশনা দিচ্ছে। তাহলে প্রমাণিত হয় যে ইচ্ছা করেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করেছে সরকার। এ কারণেই নজরদারিতে রাখার কথা বলছে। আসলে করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়নি। এখন বুঝা যাচ্ছে যে এটা রাজনৈতিক
উদ্দেশ্যপ্রণোদিত। যেন শিক্ষার্থীরা সরকারের দু:শাসন ও অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে।

কুইক রেন্টালের মেয়াদ বৃদ্ধির কঠোর সমালোচনা করে রিজভী বলেন, সরকারের নিজেদের স্বজন ও দলের লোকজন যেন জনগণের টাকা লুট করতে পারে এজন্যই কুইক রেন্টাল আইনের মেয়াদ বৃদ্ধি করেছে পাঁচ বছর। লুটপাটের সংস্কৃতি চালু রাখতেই এটা করা হয়েছে। যা ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা বলেছেন। তিনি বলেছেন যে বর্তমান সরকার গণদুশমনের সরকার।

মরহুম নিশতার আহমেদ রাখীর স্মৃতি চারণ করে রিজভী আরো বলেন, রাখী ছিলেন ব্যক্তিত্বসম্পন্ন ও অমায়িক ব্যবহারের মানুষ। তার আচরণে কেউ মুগ্ধ না হয়ে
পারেনি। চরিত্রবান ও সৎ ছাত্রনেতা হিসেবে তার পরিচিত রয়েছে। তার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবে না। আল্লাহ তায়ালা তাকে বেহেশত নসিব করুন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর