কুমিল্লা-৭ আসনের উপনির্বাচন: ডা. প্রাণ গোপাল দত্ত নৌকার প্রার্থী

সময় ট্রিবিউন | ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১

ডা. প্রাণ গোপাল দত্ত। ছবি: সংগৃহীত

কুমিল্লা-৭ চান্দিনা আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত।

শনিবার সকালে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রিতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংসদীয় বোর্ডের সভায় সভাপতিত্ব করেন।

গত ৩০ জুলাই কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অদ্যাপক মো. আলী আশরাফ মারা যান। শূন্য ওই আসনের জন্য ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তফসিল ঘোষণা দেয়। আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৭ জন আবেদন ফরম জমা দেন। এর মধ্যে প্রাণ গোপাল দত্ত ও প্রয়াত সংসদ সদস্য আলী আশরাফের ছেলে চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ মনোনয়ন দৌড়ে এগিয়ে ছিলেন।

সভায় জাতীয় নির্বাচনে কুমিল্লা-৭, ৯টি উপজেলা ও ১ পৌরসভা উপ-নির্বাচনের মনোনীত প্রার্থীদের নাম জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা