গণতন্ত্রের কথা বললে গুম হতে হয়: রিজভী

সময় ট্রিবিউন | ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৪

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব বলেছেন, 'কেউ যদি স্বাধীনতার পক্ষে কথা বলে, সত্য কথা বলে, গণতন্ত্রের কথা বলে তাহলে তার একমাত্র পুরস্কার এই সরকারের পক্ষ থেকে গুম হতে হয়। দিনের বেলায় অথবা রাতের বেলায়, কালো গ্লাসের গাড়িতে করে এসে তাকে তুলে নিয়ে যাবে তার আর কোনো হদিস পাওয়া যাবে না।

শুক্রবার (১০ সে‌প্টেম্বর) জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে বাংলা‌দেশ ইয়ূথ ফোরা‌মের উদ্যোগে জিয়াউর রহমান, খা‌লেদা জিয়া ও তা‌রেক রহমানের বিরু‌দ্ধে ষড়যন্ত্র বন্ধ করার দা‌বি‌তে এক‌ মানববন্ধ‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

রিজভী বলেন, 'এই সরকার গণতান্ত্রিক আন্দোলনে ব্যবহার করেছে গুম, বিচারবহির্ভূত হত্যা। রাজপথকে রক্তাক্ত করেছেন, উপহাস করেছেন আবার আন্দোলনের বিলাস বলছেন।'

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী আশ্রয়হীন প্রকল্প করেছেন। সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী বলছে এটাকে ইট দিয়ে হাতুড়ি দিয়ে শাবল দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এটার পিছনে যে লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে এটা প্রধানমন্ত্রী উল্লেখ করছেন না। তিনি হাতুড়ি শাবল উল্লেখ করছে অর্থাৎ তিনি দুর্নীতির পক্ষে দুর্নীতিবিরোধী পক্ষে নয়। যারাই আশ্রয়ন প্রকল্পে দুর্নীতি করেছে তাদের কিন্তু তিনি ধরলেন না। তিনি অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করলেন।'

তিনি আরও বলেন, 'এই সরকারকে টিকে থাকতে হলে জিয়া পরিবারের বিরুদ্ধে কথা বলতে হবে। কারণ স্বাধীনতায় তাদের কোন অর্জন নেই। সব অর্জন জিয়াউর রহমানের। তাই তারা জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কিন্তু এই মিথ্যা অপপ্রচার চালিয়ে লাভ নেই দেশের জনগণ তা ভালো করেই জানে।'

সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির যুগ্ম-মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ, বিএনপি নেতা ড.কাজী মনিরুজ্জামন মনির, এম জাহাঙ্গীর আলম, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর