ক্ষমতায় টিকে থাকতে আ.লীগ আমলাতান্ত্রিক হয়ে গেছে: ফখরুল

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৪

ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ আমলাতান্ত্রিক হয়ে গেছে, আমলা লীগ হয়ে গেছে। আওয়ামী লীগ নির্বাচন নির্বাচন খেলা করে, গণতন্ত্রের মুখোশ দিয়ে মানুষের অধিকার কেড়ে নিয়েছে।

বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক বর্ধিত সভায় এসব মন্তব্য করেন।

তিনি বলেন, বর্তমানে পার্লামেন্টে তোষামোদী ছাড়া আর অন্য কিছু হয় না । এখন দেশে শুধু এক ব্যক্তির পূজা করা হয়। মনে হয় স্বাধীনতায় যেন আর কারও কোনো অবদান নেই, তারই ফলশ্রুতিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়েও কটূক্তি করা হয়।

বর্তমান সরকার বাংলাদেশকে পরিকল্পিতভাবে বি-রাজনীতিকীকরণ করতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ কেয়ারটেকার গভর্নমেন্টের সময় জামায়াতকে নিয়ে আন্দোলন করেছে। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে । বিএনপিতে মুক্তিযোদ্ধা ও বীর উত্তম, বীর প্রতীকের সংখ্যা বেশি, যেটা আওয়ামী লীগের নেই।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ অন্যান্যরা বক্তব্য দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২