আ.লীগের নেতাকর্মীরা সারাক্ষণ আমাদের বিরুদ্ধে বিষোদগার করে: ফখরুল

সময় ট্রিবিউন | ৩ সেপ্টেম্বর ২০২১, ০০:৩১

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাক্ষণ আমাদের দল, দলের প্রতিষ্ঠাতা ও নেতাদের বিরুদ্ধে বিষোদগার করে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এ সরকার বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করেছে, স্বাধীনতাকে কলঙ্কিত করেছে। তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। গোয়েবলসীয় কায়দায় সত্যকে মিথ্যা প্রমাণের চেষ্টা করছে। কিন্তু এসব করে কোনো লাভ হবে না। এ দেশের মানুষ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে তাদের হৃদয়ে স্থান দিয়েছে।’

তিনি বলেন, ‘আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, শেখ হাসিনার সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকে সব গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে এ সরকারের বিরুদ্ধে জয়লাভ করতে হবে। শেখ হাসিনার সরকারকে পরাজিত করে জিয়াউর রহমানের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আসুন দেশনেত্রীকে মুক্ত করতে, দেশের গণতন্ত্রকে মুক্ত করতে দুর্বার গণআন্দোলন গড়ে তুলি, গণঅভ্যুত্থান গড়ে তুলি। এ স্বৈরাচারী সরকারকে পরাজিত করি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর