কর্মহীনদের মাঝে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

সময় ট্রিবিউন | ২৯ আগষ্ট ২০২১, ২২:৫৩

সংগৃহীত

শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কর্মহীন ও দিনমজুরদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে ছাত্রলীগ।

রোববার (২৯ আগস্ট) রাজধানীর মগবাজার মোড়ে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত থেকে করোনায় বিপাকে পড়া দিনমজুর ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘শোকাবহ আগস্ট মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে দিনমজুরদের মাঝে ‘দেশরত্ন শেখ হাসিনার উপহার’ তুলে দেওয়া হয়েছে। কর্মহীন হয়ে পড়া মানুষগুলো যেন খাবার সংকটে না পড়ে এজন্য বাংলাদেশ ছাত্রলীগ ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।’

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জানান, ‘চলমান কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কর্মহীন দিনমজুর, যারা কাক ডাকা ভোর থেকে মজুরি বিক্রির আশায় বসে থাকে কিন্তু কাজ মেলে না, তাদের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী ‘দেশরত্ন শেখ হাসিনার উপহার’ তুলে দেওয়া হয়েছে। সেবার ব্রত নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে ‘দেশরত্ন শেখ হাসিনার উপহার’ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা