রেওয়াজ ভেঙে শোকাবহ আগস্টে আ.লীগের কমিটি

সময় ট্রিবিউন | ৩ আগষ্ট ২০২১, ১৮:৫৯

ছবিঃ সংগৃহীত

আগস্ট মাস বাঙালি জাতির জন‌্য শোকাবহ মাস। এই মাসে জাতির পিতাকে হারিয়েছে বাঙালি। শোকের এই মাসে দলের সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা থেকে বিরত থাকার রেওয়াজ আছে আওয়ামী লীগে। তবে এবার সেই রেওয়াজ ভেঙে কমিটি দিয়েছে বরিশাল জেলা আওয়ামী লীগ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে চলছে আলোচনা-সমালোচনা।

সোমবার (২ আগস্ট) বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কমিটি দিয়েছে বরিশাল জেলা আওয়ামী লীগ।

এতে সরদার মোঃ খালেদ হোসেন স্বপনকে সভাপতি ও মৃধা মুহঃ আকতার উজ্জামান মিলনকে সাধারণ সম্পাদক করে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়েছে।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ‌্যাডভোকেট তালুকদার মো: ইউনুস স্বাক্ষরিত সেই প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, গত ২০১৯ সালেল ১২ ডিসেম্বর বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপজেলা কমিটির সভাপতি কাজী এমদাদুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এম.পি)। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ‌্যাডভোকেট তালুকদার মো: ইউনুস।

কাউন্সিলরগণ সর্ব সম্মতিক্রমে কমিটি গঠনের দায়িত্ব অর্পন করেন আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এর ওপর।

পরবর্তীতে করোনা পরিস্থিতির ভয়াবহতা ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহান আরা বেগম এর আকস্মিক মৃত্যু সহ বিভিন্ন পরিস্থিতির কারণে কমিটি ঘোষণা করা সম্ভব হয় নি।

এদিকে শোকাবহ আগস্টে কমিটি গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ‌্যমে ক্ষোভ প্রকাশ করেছে নেতাকর্মীরা। এ সম্পর্কে জানতে চাইলে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘এই কমিটি আমরা সবাই মিলে বসে গত ১০ মার্চ ২০২১ তারিখে করেছি। কিন্তু করোনার কারনে দিতে বিলম্ব হয়েছে। আমরা আগস্টে কোনো কমিটি দিই নি। এই কমিটি গত ৩১ জুলাই দেয়ার কথা। ক্ইতু সম্ভবত প্রেসে দিতে গিয়ে দেরি করেছেন জেলা সাধারণ সম্পাদক।’

বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাক অ‌্যাডভোকেট আফজাল হোসেন বলেন, বিষয়টি আমি এখনও জানি না। খোঁজ নিয়ে দেখছি।

আনন্দ মিছিলের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর