করোনায় একজন মানুষও অনাহারে দিন কাটায়নি: তথ্যমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ২৩:৪৯

ফাইল ছবি

করোনাভাইরাসের মহামারিকালে খেটে খাওয়া একজন মানুষও অনাহারে দিন কাটায়নি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, আওয়ামী লীগ যেভাবে করোনাকালে মানুষের পাশে আছে আর কোনো দল সেভাবে পাশে নেই। তারা আছে টেলিভিশনের পর্দায়।

সোমবার (১৯ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপি জামাতের নেতারা বলেছিল হাজার হাজার মানুষের লাশ পড়ে থাকবে। চারদিকে খাদ্যর অভাবে হাহাকার লেগে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দেড় বছর যেভাবে সরকার ও দেশ চালিয়েছেন তা বিশ্বে বিরল। করোনা মোকাবিলায় তার কার্যক্রমের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

তিনি বলেন, বিএনপির ফখরুল সাহেব, সমালোচনা করে বলেন, ‘সরকার ভারত ছাড়া আর কোনো উৎস থেকে কেন টিকা আনার চেষ্টা করল না।’ এখন বিভিন্ন দেশ থেকে টিকা আসছে। যে বিএনপির নেতারা টিকা নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়িয়েছেন তারাই এখন গোপনে বা প্রকাশ্যে টিকা নিচ্ছেন। এমনকি বেগম খালেদা জিয়াও আজ টিকা দিতে যাচ্ছেন। তাকে অভিনন্দন জানাই। তবে তার দল করোনা টিকা নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে তার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা