আশ্রয়ণ প্রকল্পে কোটি কোটি টাকা হরিলুট চলছে: মির্জা ফখরুল

সময় ট্রিবিউন | ১১ জুলাই ২০২১, ২২:৫২

ফাইল ছবি

সরকারের আশ্রয়ণ প্রকল্প প্রসঙ্গে বিএনপি বলেছে, শুধু ব্যক্তি প্রচারের নামে যে নির্মাণকাজ হচ্ছে, তা কিছুদিন যেতে না যেতেই ভেঙে পড়ছে। এই প্রকল্পে কোটি কোটি টাকা হরিলুট চলছে। এ ঘটনায় দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেছে বিএনপি।

গতকাল শনিবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় এ বিষয়ে আলোচনা হয়। স্থায়ী কমিটির সভায় আলোচিত বিষয় ও সিদ্ধান্ত নিয়ে আজ রোববার সংবাদ সম্মেলন করে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চলমান করোনা পরিস্থিতিতে ঢাকা জেলার সিভিল সার্জন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তিনি ছাড়া জেলার চিকিৎসা–সংশ্লিষ্ট কেউ গণমাধ্যমে তথ্য দিতে পারবেন না। এ সিদ্ধান্তের সমালোচনা করেছে বিএনপি। দলটি বলেছে, সরকার প্রকৃত তথ্য গোপন করছে। করোনায় সংক্রমিত ও মৃত মানুষের সংখ্যা আরও বেশি। তথ্য গোপনের চেষ্টা তথ্যপ্রবাহ নীতির বিরোধী।

বিএনপি বলেছে, তথ্য গোপন করার অপচেষ্টা বন্ধ করে জনগণের সামনে সত্য ও সঠিক চিত্র তুলে ধরলে সচেতনতা বৃদ্ধি পাবে। সমস্যার সমাধান সহজে হবে। ঢাকা জেলার সিভিল সার্জনের নির্দেশ প্রত্যাহার করে করোনা নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে বিএনপি। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে করোনা রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ করার সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও এক সাংবাদিককে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বিএনপি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডসহ এ ধরনের ঘটনার পেছনে সরকারের সংশ্লিষ্ট সংস্থার অবহেলাকে দায়ী করেছে বিএনপি। ঘটনাটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত মাধ্যমে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা