সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডিকে গ্রেপ্তারের দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

সময় ট্রিবিউন | ১০ জুলাই ২০২১, ২২:০৫

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড ফ্যাক্টরি ভবনে অবস্থিত সজীব গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ডে জড়িত সজীব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সজিবকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

এছাড়া বিধিবহির্ভূত ভাবে ভবন নির্মাণ এবং শিশু শ্রম আইন লঙ্ঘন করে শিশুদের কাজে নিয়োজিত করার অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি কারখানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করে নিহত শ্রমিকদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছ মুক্তিযুদ্ধ মঞ্চ।

শনিবার (১০ জুলাই) সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মো: আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড ফ্যাক্টরীতে অবস্থিত সজীব গ্রুপের অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। দেশে যেখানে শ্রম আইনে বলা হয়েছে, সুস্পষ্ট ভাবে শিশু শ্রম নিষিদ্ধ সেখানে দেশের সর্বত্র শিশুদের কাজ করতে দেখা যায়। এছাড়া বাসাবাড়ি, হোটেল, দোকান, গ্যারেজ, কলকারখানায়, বাস, ট্রাক লেগুনার হেলপার থেকে শুরু করে এমনকি অনেক সরকারি-বেসরকারী অফিসের ক্যান্টিনে চা এনে দেবার জন্য শিশুদের ব্যবহার করা হচ্ছে। এতে ৫০ লক্ষাধিক শিশুদের উচ্চ শ্রেণীর সেবা করার দাস হিসেবে ব্যবহার করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবনে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফায়ার এক্সিট না থাকার কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এছাড়াও ভবনের ৪র্থ তলার কলাপসিবল গেটে তালা দিয়ে রাখায় শ্রমিকরা বের হতে পারেনি। ফলে দগ্ধ হয়ে ভবনের ফ্লোরেই প্রায় ৫০ জনের অধিক শ্রমিকের মৃত্যু হয়েছে। যথাযথ ভাবে বিল্ডিং কোড অনুসরণ না করার কারণেই এরকম মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। পুরান ঢাকার নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা থেকে প্রশাসন শিক্ষা নিলে কখনোই এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না বলে উল্লেখ করে মুক্তিযুদ্ধ মঞ্চ।

কর্মক্ষেত্রে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং শিশু শ্রম বন্ধ করার জন্য শ্রম মন্ত্রণালয়কে আরোও কার্যকরী ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিৎ বলে মনে করেন সংগঠনটি।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঠিক মনিটরিংয়ের অভাবের কারণে বারবার এধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হচ্ছে অভিযোগ করে সংগঠটির নেতারা বলেন, বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ না করার অপরাধে অবিলম্বে হাশেম ফুড ফ্যাক্টরী ও সজীব গ্রুপের কারখানার মালিককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি নিহত ও আহত শ্রমিকদের পরিবারদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

এছাড়া দেশের সকল কারখানাগুলোতে নিয়মিত মনিটরিং জোরদার করার আহ্বান জানিয়ে বিধিবহির্ভূত ভাবে নির্মাণকৃত সকল কারখানা বন্ধের দাবি জানায় সংগঠনটি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর