আমার ও মায়ের কিছু হলে চাচা জিএম কাদের দায়ী: এরিক

সময় ট্রিবিউন | ৮ জুলাই ২০২১, ২০:২৭

সংগৃহীত

এরশাদের ছোট ছেলে শাহাতা জারাব এরিক বলেন, আমি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান। আজ আমার বাবা নেই। এই সুযোগে আমার চাচা জিএম কাদের জন্ম পরিচয় তুলে আমার ও আমার মা বিদিশা এরশাদের বিরুদ্ধে গত দুদিন ধরে নিউজ করাচ্ছেন। আমার ও আমার মায়ের কিছু হলে আমার চাচা জিএম কাদের দায়ী থাকবেন।

বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরিক এরশাদ ও তার মা বিদিশার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে এরিক বলেন, ‘বাবার মৃত্যুর পর থেকে সহায় সম্পত্তির লোভে চাচা জিএম কাদের ষড়যন্ত্র করে আসছেন। এখনও তিনি ষড়যন্ত্র করছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

সংবাদ সম্মেলনে এরিকের মা বিদিশা এরশাদ উপস্থিত না থাকলেও হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্টের পক্ষে চেয়ারম্যান কাজী মামুনুর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম‌্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে শাহাতা জারাব এরশাদ এরিক। এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিকের ছেলে তিনি। তাকে ঘিরে জাতীয় পার্টিতে শুরু হয়েছে কাদা ছোড়াছুডড়ি। প্রকাশিত হচ্ছে নানা সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ‌্যমে চলছে আলোচনা-সমালোচনা।

এরিক প্রসঙ্গে এসব সংবাদের প্রতিবাদ এবং আলোচনা সমালোচনার জবাব দিতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর