আসন্ন উপজেলা নির্বাচন : ফরিদপুর জেলা আওয়ামী লীগের ‌ আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, ফরিদপুর | ২৬ এপ্রিল ২০২৪, ২১:৫৬

ছবিঃ সংগৃহীত
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে ‌শুক্রবার (২৬ এপ্রিল) শহরের আলিপুরে ‌হাসিবুল হাসান লাবলু সড়কে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে করণীয় নির্ধারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ‌শামীম হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ‌‌জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র  অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও ফরিদপুর জাতীয় শ্রমিক লীগের  সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ‌ও যুব মহিলা লীগের আহ্বায়ক ‌ রুকসানা আহমেদ মেহেবী, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল আমিন বাপ্পি, জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনি, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান। 
 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুল হক, সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য  সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল ফয়েজ সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 
 
সভায়  বক্তারা জানান, আগামী ৮ মে ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে স্বাধীনতা স্বপক্ষের শক্তিকে ভোট দেবার জন্য ‌ নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তারা আরো জানান, আমাদের তিনজন প্রার্থীকে জয়লাভ করতে ‌ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  মধুখালীর ঘটনা কে কেন্দ্র করে একটা মহল ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা লিপ্ত রয়েছে। তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। ফরিদপুরে কোন ধরনের  বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।  ‌
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২