মিথ্যাবাদী রাখালের মতো বিএনপির কথা জনগণ বিশ্বাস করে না: কাদের

সময় ট্রিবিউন | ২ এপ্রিল ২০২১, ০০:৫৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল

মিথ্যাবাদী রাখালের মতো বিএনপির কথা জনগণ এখন আর বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি রাষ্ট্রের বিরোধিতা করছে। বিএনপি দেশের অব্যাহত অগ্রযাত্রায় নিজেদের সম্পৃক্ত না করে অবিরাম মিথ্যাচার আর চলার পথে বাধা সৃষ্টির অপকৌশল গ্রহণ করেছে।

ওবায়দুল কাদের বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেলে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে শেখ হাসিনা সরকার দেশের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এ ধারাকে আরও অর্থবহ করতে প্রয়োজন সকলের সম্মিলিত প্রয়াস।

তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতিটি পদক্ষেপ তাদের স্বভাবজাত নেতিবাচক রাজনীতি দিয়ে বিনষ্ট করছে। মিথ্যাবাদী রাখালের মতো বিএনপির কথা জনগণ এখন আর বিশ্বাস করে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে বিএনপি মানুষের প্রাণ এবং সম্পদহানী ঘটিয়ে জুলুম- অত্যাচার চালিয়ে যাচ্ছে।
এদেশে রাজনৈতিক মুখোশের আড়ালে জুলুমতন্ত্র কায়েম করেছিল

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি আবারও নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। এসব অপকৌশল করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে হলে জনগণের রাজনীতি করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২