আমরা বিভক্তি চাই না, ঐক্যের রাজনীতি চাই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | ২১ অক্টোবর ২০২৩, ২১:২৯

আমরা বিভক্তি চাই না, ঐক্যের রাজনীতি চাই : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে তা পুরো জাতির সংকট। যখনই বিএনপি রাষ্ট্র চালনার দায়িত্ব পেয়েছে তখনই এসব নিয়ে কাজ করেছে। এখন সবকিছু বিভক্ত করে দেয়া হচ্ছে। আমরা বিভক্তি চাই না, ঐক্যের রাজনীতি চাই।"

শনিবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র পক্ষে থেকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রাখা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়, কিন্তু এখানকার মানুষ সেটা বিশ্বাস করে না।

তিনি বলেন, বিএনপি সব সময় অসাম্প্রদায়িকতার নয়, সবার সমান অধিকারে বিশ্বাস করে। বাংলাদেশে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার পেছনে একটি মহল ঝামেলা তৈরি করছে। রানা দাশগুপ্ত বলেছেন সরকার চাইলে পূজা সুন্দর ভাবে পালিত হবে না চাইলে হবে না।

বিএনপি মহাসচিব বলেন, কেন আজ ভোটের অধিকার নিয়ে কথা বলতে হবে? আজকে দলীয় সরকারের অধীনে নির্বাচন চালানোর মধ্য দিয়ে আবারও সংঘাত ফিরিয়ে আনতে চায় তারা। বিএনপি চায় শান্তিপূর্ণ নির্বাচন।

মির্জা ফখরুল বলেন, ৩১ দফায় পরিষ্কারভাবে বলা আছে, সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। আমরা শান্তিময়, প্রেমময়, রঙিন বাংলাদেশ গঠন করতে চাই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর