পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া মানে সাধারণ মানুষকে বেশি হয়রানি করা: মির্জা ফখরুল

সময় ট্রিবিউন | ১৭ মে ২০২১, ২১:১৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

করোনাকালে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া মানে সাধারণ মানুষকে আরো বেশি বেশি হয়রানি করা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার(১৭ মে) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকার করোনা পরিস্থিত নিয়ন্ত্রনের জন্য সঠিক কোন ব্যবস্থা গ্রহন করতে পারেনি এবং সেটার কোন উদ্যোগ আমরা লক্ষ্য করিনি। আমরা মনে করি এটি সরকারের একটি চরম ব্যর্থতা। এই ব্যর্থতার কারনেই আজ এই সমস্যাগুলো তৈরী হয়েছে।

লকডাউনকে এই সরকার বিরোধী দলের উপর ক্রেক ডাইন হিসেবে ব্যবহার করছে এমনি অভিযোগ এনে বিএনপির এই নেতা বলেন, ২৬ মার্চ নরেন্দ্র মোদি ঢাকা সফল উপলক্ষে যে ঘটনাগুলো ঘটেছে, তা সব তারাই(সরকার) ঘটিয়েছে। এরপর একদিকে তারা(সরকার) যেমন ধর্মীয় সংগঠনগুলো অন্যদিকে বিরোধী দলের উপর আক্রমনটা করেছে। আমাদের ৪'শ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে।

বিএনপি মহাসচিব আরো বলেন, সরকার এই করোনাতে প্রমান করে দিয়েছে তারা একটি ব্যর্থ সরকার। তাদের কোন যোগ্যতা ও ক্ষমতা নেই। শুধুমাত্র দুর্নীতি ও লুটপাটের জন্য জনগনকে দুর্ভোগের মধ্যে ফেলে দিয়েছে তারা।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা