পাঁচ সিটি নির্বাচন

আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান 

সময় ট্রিবিউন ডেস্ক | ৪ এপ্রিল ২০২৩, ২৩:২০

সংগৃহীত
পাঁচ সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভার মেয়র এবং একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। যারা প্রার্থী হতে আগ্রহী তাদেরকে ধানমন্ডিস্থ দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
 
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত- গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট (মোট ৫টি) সিটি করপোরেশনের মেয়র পদে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং কক্সবাজার সদর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, গোপালদী; বগুড়ার তালোড়া, টাঙ্গাইলের বাসাইল (মোট ৫টি) পৌরসভার মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা আগামী ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে।
 
প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
 
বিজ্ঞপ্তিতে আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনা আবশ্যক বলে উল্লেখ করা হয়।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর