জীবন থাকতে বিএনপির হাতে দেশ তুলে দেব না: কাদের

সময় ট্রিবিউন ডেস্ক | ১১ মার্চ ২০২৩, ২৩:৫৩

সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র ধ্বংস করছেন আপনারা, ঠিক করেছে শেখ হাসিনা। জয় বাংলাকে নির্বাসনে পাঠিয়েছেন আপনারা। ৭ মার্চকে নিষিদ্ধ করেছে বিএনপি। তারা বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে। জীবন থাকতে বিএনপির হাতে এই দেশ তুলে দেব না।
 
আজ শনিবার (১১ মার্চ) বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানের জনসভায় যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
 
ওবায়দুল কাদের বলেন, অন্তর জালায় বিএনপি মরে। দিনের আরাম, রাতের ঘুম নষ্ট করে। অন্তর জালায় মরে, শেখ হাসিনা এত উন্নয়ন করে; কী করে পদ্মাসেতু, মেট্রোরেল করে। শেখ হাসিনার উন্নয়ন দেখে মানুষের চোখ জুড়ায় কিন্তু বিএনপির জ্বলে। বিএনপিকে আর এ দেশের মানুষ চায় না। ধানের শীষ পেটের বিষ। ধানের শিষের আরেক নাম পেটের বিষ। মানুষ এখন বলে সাপের বিষ।
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা ভালো আছেন, ফখরুল ভালো থাকতে দেবে না। আপনারা খুশি থাকলে বিএনপি বেজার। পথ হারিয়ে বিএনপি এখন মানববন্ধনে। এমন অবস্থা হয়েছে, ফান্দে পড়িয়া বগা কান্দে। ফখরুল ইসলাম আলমগীর দিশেহারা। বিএনপিকে আর এ দেশের মানুষ চায় না। আন্দোলনে পথ হারিয়ে দিশেহারা তারা। দৌঁড়াতে দৌঁড়াতে এখন মানববন্ধনে দাঁড়িয়েছে। কিন্তু মুখের বিষ কমেনি। আরও উগ্র হয়ে গেছে। অশ্রাব্য ভাষায় ২৩ দফা, ১০ দফা, এসব করছে।  
 
কাদের বলেন, কেমন আছেন, আজকে কী দেখলাম। লোকে বলে ময়মনসিংহ হচ্ছে আওয়ামী লীগের দুর্ভেদ্য দূর্গ। আজকের ভরা রোদ্দুরে নেত্রীকে এক নজর দেখার জন্য, কথা শোনার জন্য ছুটে এসেছে। আজকে আবার প্রমাণ হলো ময়মনসিংহ হচ্ছে বঙ্গবন্ধুর দুর্ভেদ্য দূর্গ।
 
তিনি বলেন, আপনারা ঠিক আছেন? খেলা তাহলে হবে। মৈশের শিং, অনেক শক্তিশালী ময়মনসিং। আন্দোলনে হবে, নির্বাচনে খেলা হবে। দুর্নীতি, অর্থপাচার, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। ময়মনসিংহ প্রস্তুত। শেখ হাসিনার ডাকে খেলা হবে।
 
কাদের বলেন, হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে ইন্টারনেট। এ সেবা অতীতে ছিল না, দিয়েছেন কে। ঘরে ঘরে এখন মায়েদের মোবাইলে সন্তানদের উপবৃত্তি। নারী জাতিকে সম্মানিত করা হয়েছে।
 
এর আগে বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর আড়াইটার দিকে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। বেলা ৪টার দিকে নেতাকর্মী সমর্থকে কানায় কানায় পূর্ণ জনসভাস্থলে বক্তব্য দিতে ওঠেন শেখ হাসিনা।
 
বক্তব্যের শুরুতে ময়মনসিংহ ৭৩টি বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার মাসে এগুলো সরকারের পক্ষ থেকে ময়মনসিংহবাসীর জন্য উপহার বলে জানান তিনি। 
 
 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর