গেন্ডারিয়াতে করোনায় ক্ষতিগ্রস্তদের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | ১২ মে ২০২১, ০২:২৩

ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তে ঈদ উপহার বিতরণের কর্মসূচী অব্যাহত রেখেছেন কামরুল হাসান রিপন।

আজ মঙ্গলবার গেন্ডারিয়া ও শ্যামপুর থানার কর্মহীন ৯০০ হতদরিদ্র, অসহায়, খেটে-খাওয়া মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন।

বিকেল ৩ টায় গেন্ডারিয়া থানার ৫০০ এবং পরবর্তীতে শ্যামপুর থানার ৪০০ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ১টি করে মুরগির পাশাপাশি পোলাও চাল, দুধ, চিনি, দুই রকমের সেমাই এবং ভোজ্যতেল ইত্যাদি খাদ্যসামগ্রী রয়েছে।

ঈদ উপহার বিতরণের আগে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ভাইয়ের সার্বিক সহযোগীতায় ঈদ উপহার বিতরণ কর্মসূচী চলছে এবং ঈদের আগের দিন পর্যন্ত এই কর্মসূচী চলবে।
এ সময় আলী আহসান শিশির এবং আশিকুর রহমান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুনসুরুল আবেদিন মুকুল, মাসুদ রানা, পারভেজ হোসেন এবং মিজানুর রহমান লালনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা