উত্তরায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ

সময় ট্রিবিউন | ১২ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৩

সংগৃহীত

পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সামনে সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপি। এ সমাবেশ থেকে মাত্র এক কিলোমিটার দূরে উত্তরা ৪ নম্বর সেক্টরে নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে সমাবেশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় এ দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দলের নেতাকর্মীরাই লাঠিসোটা হাতে সমাবেশ করছেন। আওয়ামী লীগের সমাবেশে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান। দুই প্রধান রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি এ অবস্থানে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আতঙ্কে ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরা থানা বিএনপির এক নেতা বলেন, বিএনপির সমাবেশে বাধা আসতে পারে এমন আলোচনা গতকাল শনিবার থেকেই ছিল। বিএনপির সভার জন্য বানানো মঞ্চ থেকেও সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। সমাবেশে আসার সময় কয়েকজন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ রয়েছে।

উত্তরার স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, বিএনপির সমাবেশ প্রতিহত করতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে এসেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার কারণে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর