যোগাযোগ হয়েছে রওশনের সঙ্গে, তিনি চাপে পড়েছেন: জি এম কাদের

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩১

সংগৃহীত

রওশন এরশাদের সঙ্গে জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ‘যোগাযোগ করেছে’ জানিয়ে দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, তাদের মনে হয়েছে যে, ‘চাপে পড়ে’ দলের কাউন্সিল ডেকেছেন তিনি।

গতকাল বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কারা চাপ দিচ্ছেন- তাদের পরিচয় স্পষ্ট না করে তিনি বলেন, অসুস্থতার সুযোগ নিয়ে বাইরের কিছু মানুষ হয়তো বেগম রওশন এরশাদের নাম ব্যবহার করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন।

চিকিৎসার জন্য বিদেশে থাকা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন চেয়ারম্যান কাদেরকে না জানিয়ে হঠাৎ কাউন্সিল ডাকলে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা।

জাপা চেয়ারম্যান বলেন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রওশন পরামর্শ দিতে পারেন। কিন্তু তা বাস্তবায়ন করা বা না করা জাতীয় পার্টি চেয়ারম্যানের এখতিয়ার।

রওশনকে সংসদে বিরোধীদলীয় নেতার পদ থেকে বাদ দেওয়ার যুক্তি হিসেবে তিনি বলেন, অসুস্থতার কারণে প্রায় এক বছর বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি অবদান রাখতে পারছেন না।

তাই পার্টির সংসদীয় দল জাতীয় পার্টির ঐক্য রক্ষা ও পার্টিকে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে বেগম রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা না রাখার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচন কমিশন নিয়ে এক প্রশ্নের জবাবে সংসদে বিরোধীদলীয় উপনেতা কাদের বলেন, নির্বাচন কমিশন যেন সাজানো নির্বাচন করতে পাঁয়তারা চালাচ্ছে।

সংলাপে প্রায় সব রাজনৈতিক দল ইভিএমের বিরোধিতা করেছে, কিন্তু নির্বাচন কমিশন ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর