ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ৩০ আগষ্ট ২০২২, ২০:৪২

সংগৃহীত

জ্বালানি তেল, সার, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

সোমবার (২৯ আগস্ট) বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।

জেলা বিএনপির আয়োজনে বিকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ঠাকুরগাঁও শহরে জেলা বিএনপি কার্যালয়ে এসে জমায়েত হয়। পরে সেখান থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশ করেন তারা।

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অংশ নেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সরকারসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশ জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সরকার কর্তৃক জ্বালানি, তেল, সার, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির বিক্ষোভ সমাবেশে মানুষ হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। এতে শেখ হাসিনা সরকারের পতন ঘণ্টা বেজেছে গেছে। আমরা বিশ্বাস করি আজ বিক্ষোভে যেভাবে মানুষ একত্রিত হয়েছেন তাতে এভাবেই মানুষ সরকারের পতন ঘটিয়ে ছাড়বে। আমাদের লক্ষ্য বর্তমান সরকারের পতন ঘটানো। তাই আজকে যারে ফিরে এসেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং একই সাথে সরকারের পতন ঘটানোর সংগ্রামে শেষ পর্যন্ত সকলে অংশগ্রহণ করবেন ও সাথে থাকবেন।,



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর