সারাদেশে বিএনপির কর্মসূচি সফল করার লক্ষ্যে কুমিল্লা বিভাগীয় প্রস্তুতি সভা

মনোয়ার হোসেন, কুমিল্লা | ২১ আগষ্ট ২০২২, ০৭:১৭

সংগৃহীত

আগামীকাল থেকে উপজেলা/থানা,পৌরসভা,ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি সুশৃংখল ও জনসম্পৃক্ত করার লক্ষ্যে শনিবার (২০আগষ্ট) বিকেলে কুমিল্লার জমজম হোটেলে কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ।

কুমিল্লা বিভাগের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম (চৈতি কালাম), বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাইদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পূর্ণ বাসন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম ,কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেক এমপি আবদুল গফুর ভুইঁয়া । 

উপস্থিত ছিলেন-,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন,কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক(ভারপ্রাপ্ত) শওকত হোসেন বকুল,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সীসহ কুমিল্লা বিভাগের নেতৃবৃন্দরা অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর