বালিয়াডাঙ্গীতে চেয়ারে বসা নিয়ে যুবদলের মারামারি, আহত ৫

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল | ৭ আগষ্ট ২০২২, ২০:৩৩

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিডাঙ্গী উপজেলায় চেয়ারে বসাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।

শুক্রবার (৫ আগষ্ট) রাতে এ ঘটনা ঘটলেও আহতদের মধ্যে গুরুতর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পান্নাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে খবর ছড়িয়ে পরে। তবে অন্যান্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ বন্ধ হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। ঘটনার বিষয়ে উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মকবুল হোসেন জানান, সন্ধ্যায় দলীয় কার্যালয়ের ভিতরে যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পান্নাসহ কয়েকজন সিনিয়র নেতারা চেয়ারে বসেছিল।

সেখানে চেয়ার থেকে উঠতে বলায় যুবদলের নেতাকর্মীদের বাকবিতন্ডা শুরু হয়। এরপর সংঘর্ষে জড়িয়ে পড়েন। অসুস্থ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পান্না জানান, কোন কারণ ছাড়াই দলীয় কার্যালয়ের ভেতর আমাকে বেধরক মারধর করে মাথা ফাটিয়েছে। আমি সুস্থ্য হলে মহাসচিবের কাছে বিচার চাই চাইবো।

উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ড. টিএম মাহাবুর রহমান বলেন, আমি এলাকার বাইরে আছি। সন্ধ্যায় এলাকায় যাবো। মারপিটের ঘটনাটি মোবাইলে শুনেছি। বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ঢাকাপ্রকাশ-কে বলেন, বিএনপি কার্যালয়ে সংঘর্ষের ঘটনা কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা