বাজেটকে স্বাগত জানিয়ে ডেমরায় আওয়ামী লীগের আনন্দ মিছিল

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: | ১০ জুন ২০২২, ২০:৫২

সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের টানা ৩ মেয়াদের ৫১ তম বাজেটকে ‘গণমুখী, উন্নয়নমুখী ও জনবান্ধব’ আখ্যা দিয়ে বৃহস্পতিবার বৃষ্টিতেও রাজধানীর ডেমরায় আনন্দ মিছিল, শুকরিয়া আদায় ও মিষ্টি বিতরণ করেছে ডেমরা থানা আওয়ামী লীগ।

এদিন বিকাল সাড়ে ৫টায় রাজধানীর কোনাপাড়ায় মান্নান স্কুল মার্কেটর দ্বিতীয় তলায় আওয়ামী লীগ-যুবলীগ ও শ্রমিক লীগ-কৃষক লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীদের মাঝে ৫১ কেজি মিষ্টি বিতরণ করেছেন ৬৪নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা বাবুল। এর আগে স্থানীয় মসজিদ ও মাদ্রাসার মুসল্লিদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হানিফ তালুকদার, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ অপু, নজরুল ইসলাম নিপু, বাঁশেরপুল ৫, ৬ ও ৭নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব কিরণ মানিক মো. শামীম ও মোহাম্মদ হুমায়ুন প্রমূখ। এদিকে ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিনের উদ্যোগে ওই ওয়ার্ডের মসজিদগুলোতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। এদিন ডিএসসিসির ৬৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাজী খলিলুর রহমানের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা