চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৪ জুন ২০২২, ২২:৩৫

সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আলী রেজা সজল, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবু তালেব ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বেলাল হোসেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুজ্জোহা, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাবিলা ছন্দা, নুরুন্নাহার কাকলী, শাহাজাদী মিলি, ছাত্রীলগ নেতা সাহাবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রায় ঈর্ষাপরায়ন হয়ে আওয়ামী বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিএনপি-জামায়াত ও তাদের দোসররা ঘৃণ্য রাজনীতির খেলায় মত্ত হয়েছে। কিন্তু আওয়ামী লীগের সৈনিকেরা তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। তারা বলেন, বিএনপি আজ রাজনৈতিকভাবে দৈন্যতার পরিচয় দিচ্ছে। তারা রাজপথের রাজনীতি ছেড়ে ঘরে বসে বসে নানা রকম কুটকৌশলে লিপ্ত হয়েছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর