সিলেটে মিছিল থেকে জামায়াত-শিবিরের ১৪ নেতাকর্মী আটক

সময় ট্রিবিউন | ২৭ মার্চ ২০২১, ২১:২৮

সিলেট নগরীর নয়াসড়কে মোদিবিরোধী বিক্ষোভ থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীদের আটক করা হয়।

সিলেট নগরীর নয়াসড়কে মোদিবিরোধী বিক্ষোভ থেকে জামায়াত শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ মার্চ) দুপুরের দিকে তাদের আটক করা হয়।

ঢাকা, চট্টগ্রাম ও বাহ্মণবাড়িয়ায় মোদীবিরোধী কর্মসূচিতে পুলিশের হামলা ও নিহতের ঘটনায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সিলেটের নয়াসড়ক এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বাধা দেয় পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় জামায়াত শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। একই সঙ্গে জব্দ করা হয় ১৩ মোটরসাইকেল।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সে সময় নাশকতার জন্য জমা করা বেশকিছু জিনিসপত্র জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন উপলক্ষে দেশব্যাপী উত্তেজনা বিরাজ করছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় প্রাণহানিও হয়। এতে সারাদেশে আজ শনিবার বিক্ষোভ ও আগামীকাল রোববার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। এসব কর্মসূচি ঘোষণার পর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশব্যাপী সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে মোতায়েন করা হয়েছে বিজিবি।

অপরদিকে, দেশব্যাপী উত্তপ্ত পরিস্থিতির অংশ হিসেবে সারাদেশে সতর্ক রয়েছে প্রশাসন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর