জবি ছাত্রলীগের নতুন কমিটিতে ময়মনসিংহ বিভাগের চার জন

সময় ট্রিবিউন | ৯ জানুয়ারী ২০২২, ০৮:১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. ইব্রাহিম ফরাজিকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও নতুন কমিটিতে সহ সভাপতি পদে জায়গা পেয়েছেন ময়মনসিংহ বিভাগের চার জন।

জবি ছাত্রলীগের কমিটিতে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পরাগ হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষার্থী। এছাড়া সহ সভাপতি পদে জায়গা পেয়েছেন নেত্রকোনা জেলার আটপাড়া থানার মাসুম পারভেজ। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সহ সভাপতি পদে আরো জায়গা পেয়েছেন কিশোরগঞ্জের অস্টগ্রামের রিয়াদ খান। রিয়াদ খান বিভাগের ফিনান্স বিভাগের শিক্ষার্থী। তাছাড়াও সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ত্রিশাল থানার ফজলে রাব্বি। ফজলে রাব্বি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

অনুভূতি প্রকাশ করে পরাগ হোসাইন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠনের একজন কর্মী হতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি আর সামনের দিনটাতে যেন জাতির জনকের আদর্শেই এগিয়ে যেতে পারি দোয়া রাখবেন আমার জন্য।সেই সাথে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি প্রিয় নেতা আল নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর প্রতি।

ময়মনসিংহ বিভাগের চার জন সহ সভাপতি হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন জেলার ছাত্রকল্যাণ ও সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মো. ইব্রাহিম ফরাজিকে সভাপতি ও আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা