লকডাউন শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে, বাকি সবকিছু খোলা: অধ্যাপক কামরুল

সময় ট্রিবিউন | ১৩ আগষ্ট ২০২১, ০০:১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন-ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন বলেছেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি কখনোই এমন খারাপ হয়নি যে সবকিছু খোলা রেখে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।

তিনি বলেন, লকডাউন মানে এখন শুধু শিক্ষা প্রতিষ্ঠান লকডাউন, বাকি সবকিছু খোলা। অথচ পৃথিবীর অন্য অনেক দেশ থেকে বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেক ভালো। আজ থেকে পাঁচ-ছয় মাস আগে তো বন্ধ রাখার কোনো যুক্তিই ছিল না। এখন একটু খারাপ হলেও একই পরিস্থিতির মধ্যেও অন্য অনেক দেশেই স্কুল-কলেজ খোলা। আমেরিকায় এখনো অবস্থা অনেক খারাপ। তারপরেও ওখানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা।

অধ্যাপক কামরুল বলেন, এখন তো অবস্থা ভালোর দিকে যাচ্ছে। ভালোভাবে টিকা চলছে, সুতরাং খোলার সিদ্ধান্তটা নিয়ে নিলেই পারত। যা হোক, ভালো সিদ্ধান্ত যেকোনো সময় নিলেই ভালো। লাখ লাখ ছেলেমেয়ের পড়াশোনা বন্ধ, এটার জন্য যে ক্ষতি আর করোনার যে ক্ষতি সেটাকে মেলালে দেখা যাবে শিক্ষায় অপূরণীয় ক্ষতি হচ্ছে। এইটা নানান মাত্রার ক্ষতি। পড়াশোনার তো ক্ষতি হচ্ছেই, এ ছাড়া মানসিক যে ক্ষতিটা হচ্ছে তা পোষাবেন কি করে? সুতরাং অতি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াটাই যুক্তিযুক্ত।

তিনি বলেন, আমাদের যে হলগুলো আছে সেগুলোতে আবাসিক ব্যবস্থা খুবই খারাপ। হলগুলোতে গণরুম থাকে, পরিবেশের অবস্থাও খুব একটা ভালো না। এগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্রাথমিকভাবে ল্যাব ও পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় খোলা উচিত। ক্লাস অনলাইনে যেভাবে চলছে সেটা পরিস্থিতি আরেকটু ভালো হওয়ার আগ পর্যন্ত অনলাইনেই নেওয়া যায়।

এই শিক্ষাবিদ বলেন, হলগুলোতেও প্রাথমিক চিকিৎসা, মেডিকেল সেন্টারগুলোকে আরও উন্নত করা, করোনা টেস্টিং ল্যাব, হলগুলোতে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনের সিদ্ধান্তগুলো নিয়ে কাজ করে পুরোদমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রক্রিয়ায় যেতে হবে সরকারকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব