মানবিক সহায়তার গাড়ি ছুটে চলেছে কেরানীগঞ্জে

সময় ট্রিবিউন | ২৮ এপ্রিল ২০২১, ০৫:০৯

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের “মানবিক সহায়তার গাড়ি" কেরানীগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নের হত দরিদ্র অসহায় ও কর্মহীন মানুষকে সহায়তা দিতে ছুটে চলছে অবিরত।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের ব্যক্তিগত অর্থায়নে মানবিক সহায়তার খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে কেরানীগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে পৌঁছে যাচ্ছে।

আজ সকালে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন পরিষদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের পক্ষে মানবিক সহয়তা প্রদান কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ কালিন্দী ইউনিয়নের ১৬’শত পরিবারের মাঝে চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি ও লবন ১ কেজি করে সরবরাহ করা হয় । পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়নের ২০ হাজার পরিবারের মাঝে এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, কেরানীগঞ্জে একটি মানুষও যাতে এই প্যান্ডামিক সিচুয়েশনে অনাহারে না থাকে সেটাই বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। তিনি কেরানীগঞ্জের বিত্তশালীদের প্রতি আহব্বান জানান, দেশের এই সংকট মুহূর্তে সামর্থ অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানোর।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমেদ, কালিন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ মোজাম্মেল হোসেন, কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হূমায়ুন গনী, সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হোসেন রনীসহ আরো অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা