আ.লীগে চাঁদাবাজদের কোনো স্থান নেই

সময় ট্রিবিউন | ৬ ডিসেম্বর ২০২১, ২৩:৩৫

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বসভায় বাংলাদেশ উন্নয়নের রোলমডেল হিসাবে স্বীকৃতি পেয়েছে। দেশকে এগিয়ে নিতে তিনি কঠোর পরিশ্রম করছেন। তার পরিশ্রম ও সঠিক নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। কিন্তু নেত্রীর সব অর্জন বিসর্জন হয়ে যায়- যখন দেখি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। তাই দলে কোনোভাবেই চাঁদাবাজদের স্থান দেওয়া যাবে না। 

রোববার (৬ ডিসেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৩৮নং ওয়ার্ড সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ কথা বলেন। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। যত দিন বঙ্গবন্ধুর আদর্শের পতাকা এদেশে উড্ডীন থাকবে তত দিন আওয়ামী লীগ থাকবে। 

সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, দলের অনেকেই আওয়ামী লীগের সুবিধা নিয়ে সমৃদ্ধিশালী হয়েছেন। কিন্তু এই ১৩ বছরে আওয়ামী লীগ সেভাবে উন্নত ও সমৃদ্ধিশালী হয়নি। আওয়ামী লীগ শক্তিশালীও হয়নি। 

দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, একজন সাজাপ্রাপ্ত আসামির চিকিৎসার নামে আইনের ভুল ব্যাখ্যা দিয়ে ষড়যন্ত্রের পাঁয়তারা করছেন তারা। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা