করোনা মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকা প্রশংসনীয়

সময় ট্রিবিউন | ৩ ডিসেম্বর ২০২১, ২৩:৫৫

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাস মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটির বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।

ডিএসসিসি মেয়র বলেন, করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশব্যাপী সফল গণটিকা কার্যক্রম পরিচালনা করেছি। এই কার্যক্রমে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা সম্পৃক্ত ছিলেন বলেই আমরা তা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পাদন করতে পেরেছি। তাই করোনাভাইরাস মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

তাপস বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উঠে এসেছে, এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বক্তব্য না। এটা অর্থমন্ত্রীর বক্তব্য না। এটা সরকার প্রধানের বক্তব্য না। এটা কোনো দলীয় প্রধানের বক্তব্য না। এটা জাতিসংঘের সাধারণ সভার বক্তব্য।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর