প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডেল্টা পরিকল্পনা

সময় ট্রিবিউন | ৩ নভেম্বর ২০২১, ০১:৩৫

ছবিঃ সংগৃহীত

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভিশন-২০৪১ ও ডেল্টা পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (২ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উন্নয়ন সংগঠন সুশীলনের ৩০ বছর পূর্তির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, উপকূলীয় অঞ্চল ও চরাঞ্চলসমূহের জন্য পৃথক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ উপকূলীয় ও চরাঞ্চলের মানুষকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা হচ্ছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে লবণাক্ততা সহিষ্ণু ধানের আবাদ শুরু হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের জন্য এটা এক সুবর্ণ সুযোগ। এ জাতের ধানের চাষাবাদ সম্পর্কে স্থানীয়দের উদ্বুদ্ধ করতে হবে। অনাবাদী জমিতে লবণাক্ততা সহিষ্ণু ধান আবাদের প্রসার ঘটিয়ে ধানের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্য নিরাপত্তাকে টেকসই করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, উন্নয়ন সংগঠন সুশীলন নারী ও যুব নেতৃত্বের বিকাশ, দুর্যোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, সুপেয় পানি সরবরাহ, বনায়ন এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ আয়োজন করে থাকে, যা প্রশংসার দাবি রাখে। এসময় তিনি প্রান্তিক জনগোষ্ঠীকে পুষ্টিকর ও নিরাপদ খাদ্যগ্রহণ সম্পর্কে উদ্বুদ্ধ করতে সুশীলন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর