নেতাকর্মীসহ সবাইকে সতর্ক থাকার অনুরোধ তথ্যমন্ত্রীর

সময় ট্রিবিউন | ১৯ অক্টোবর ২০২১, ০০:৩০

ছবিঃ সংগৃহীত

সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার জন্য আমাদের দলের নেতাকর্মীদের ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। তারা পাশে দাঁড়িয়েছেনও। তবে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটানো হয়েছে সেরকম আরও ঘটনা ঘটানোর জন্য জড়িতদের পরিকল্পনা আছে এজন্য দলের নেতাকর্মীসহ সবাইকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস উপলক্ষে ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের টিজার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অনুরোধ জানান।

মন্ত্রী বলেন, আরও বহু জায়গায় এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি। হাছান মাহমুদ বলেন, কিন্তু আমাদের দলের নেতাকর্মীরা পাশে থাকার কারণে সেটা সম্ভব হয়নি। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আরো পরিকল্পনা আছে। সেজন্য সবাইকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানাই।

তিনি বলেন, চাঁদপুরে যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের নিবৃত্ত করতে পুলিশ গুলি চালিয়েছে। ভারতের অনেক পত্রপত্রিকা আমাদের এই পদক্ষেপের প্রশংসা করেছে। সরকার নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব করছে।

মন্ত্রী বলেন, ‘আমি আজ আপনাদের মাধ্যমে দেশের সব গণতান্ত্রিক শক্তি ও অসাম্প্রদায়িক শক্তির প্রতি অনুরোধ জানাই, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার জন্য।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব