সরকার তার নীলনকশা অনুযায়ী কাজ করছে : রিজভী

সময় ট্রিবিউন | ১৮ অক্টোবর ২০২১, ২২:০৮

ছবিঃ সংগৃহীত

সরকার কৃত্রিমভাবে কুমিল্লার পূজামণ্ডপের ঘটনা ঘটিয়েছে। করোনায় ব্যর্থতা, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি মোকাবিলা করতে না পেরে কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। যাতে মানুষের দৃষ্টি ওই দিকে যায়। মানুষ যেন ওইটা নিয়েই পড়ে থাকে। এ ব্যর্থতাগুলো যেন মানুষ আলোচনা করতে না পারে। অর্থাৎ সরকার তার নীলনকশা অনুযায়ী কাজ করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারতের আয়োজন করা হয়।

রিজভী বলেন, আজ দেশের মধ্যে যে ভয়-ভীতি, শঙ্কার যে নৈরাজ্যকর পরিস্থিতি, তা সরকারের তৈরি। আজ মানুষের নিরাপত্তা নেই। সংখ্যালঘুরা নিরাপদ জীবনযাপন করতে পারছে না। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে তারা জীবনযাপন করছেন। অন্যদিকে পবিত্র কোরআন অবমাননা হচ্ছে।

তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগের লোকজন একটা জিনিস পারে, সেটা হলো বিএনপি নেতাকর্মীরা পাতালে থাকলেও তাদের খুঁজে বের করে মামলা দিয়ে কারাগারে পাঠাচ্ছে। কিন্তু কুমিল্লা, নোয়াখালী, হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরগুলোতে এত বড় ঘটনা ঘটে গেলো অথচ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কিছুই বলতে পারল না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর