শেখ হাসিনা সরকার অপশক্তিকে মাথা তুলতে দেবে না

সময় ট্রিবিউন | ১৫ অক্টোবর ২০২১, ০০:১৭

ছবিঃ সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রশাসনকে সাম্প্রদায়িক অপশক্তির উসকানিমূলক তৎপরতা ও ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। 

বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনকে সামনে রেখে অশুভ অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কুমিল্লাসহ ১০ থেকে ১২টি জায়গায় মন্দিরে ও হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটিয়েছে। শেখ হাসিনার সরকার এসব অপশক্তিকে মাথা তুলতে দেবে না।

জনসাধারণ উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন,‘গুজবে কান দেবেন না। গুজব সৃষ্টি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চলছে। এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দেশের উন্নয়নে যাদের গাত্রদাহ, সারা দেশের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পূজা উদযাপনের কারণে যাদের গাত্রদাহ, তারা দেশকে পিছিয়ে দিতে চায় নানা অপকৌশলে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর