এ বছরও হচ্ছে না লালন মেলা

সময় ট্রিবিউন | ১৩ অক্টোবর ২০২১, ০৩:১৯

ফাইল ছবি


অতিমারি করোনাভাইরাসের কারণে গতবারের মতো এবছরেও বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩১তম তিরোধান দিবসও পালন করা হবে না।

মঙ্গলবার (১২ অক্টোবর) কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১ কার্তিক বঙ্গাব্দ বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩১তম তিরোধান দিবস পালনের জন্য ধার্য আছে। করোনা ভাইরাসজনিত রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় এ পর্যন্ত ৭৭২ জন রোগী মৃত্যুবরণ করেছেন এবং এখনো কিছু মানুষ করোনা আক্রান্ত অবস্থায় আছেন। ফকির লালন শাহের ১৩১তম তিরোধান দিবস পালন সংক্রান্ত বিষয়ে ৭ অক্টোবর লালন একাডেমি কার্যকরি সংসদের সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় করোনাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফকির লালন শাহের তিরোধান দিবস পালন না করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর